বাংলাদেশ   বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬  

শিরোনাম

 টেকনাফ ভুমি অফিসের কানুনগো ঘুষের তদন্তের নির্দেশ 

আমাদের বাংলা :    |    ০৮:৫৮ পিএম, ২০২৩-০২-১৯

 টেকনাফ ভুমি অফিসের কানুনগো ঘুষের তদন্তের নির্দেশ 

শাহ আলম বিপ্লব ::
টেকনাফ উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা কানুনগো'র ঘুষ বানিজ্যের ভিডিও ভাইরালের সংবাদ প্রকাশের পর জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি তদন্ত প্রতিবেদন চাওয়া হয়েছে।  এ বিষয়ে জেলা প্রশাসক কার্যালয়ের রেভিনিউ ডিপুটি কালেক্টর মোঃ আশিক খানের স্বাক্ষরিত  চিঠিতে টেকনাফ ভুমি অফিসে কানুনগো কালিচরণ দাসের ঘুষ বাণিজ্যের একটি প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন। এই চিঠি অনুলপিতে টেকনাফের ইউএনও ও সহকারি কমিশনার (ভূমি) কর্মকর্তাকেও প্রদান করা হয়। এ ব্যাপারে কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো.আমিন আল পারভেজ বলেন, 'আমরা ভিডিও এবং নিউজ দেখে ভুমি অফিসের কানুনগো বিরুদ্ধে তদন্তে করতে নির্দেশ দিয়েছি। এটি অতিরিক্ত জেলা প্রশাসক মানব সম্পদ নাসিম আহমদ তদারকি করবেন।' এ বিষয়ে এডিসি নাসিম আহমদ বলেন, 'আমি একটু বাইরে আছি, ফিরে দ্রুত কাজ শুরু করা হবে।'  এদিকে সরেজমিনে দেখা যায়, টেকনাফ পৌরসভার ভূমি অফিসের কানুনগো দেখা মেলেনি। এসময় সেবা নিতে আসা লোকজন সেখানে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে৷ আবার অনেক সেবাগ্রহীতা তাঁকে না পেয়ে ফিরে যান। দীর্ঘক্ষন দাঁড়িয়ে থেকে সেবা না পেয়ে ফিরে যাওয়ার সময় কথা হয় হেলাল উদ্দিনের সাথে।  এ সময় তিনি বলন,আমি সকাল ১০ টা থেকে এসেছি নামজারি কাজে এসেছিলাম। কিন্তু কানুনগো সাহেবকে পায়নি।   ।আরেক সেবা নিতে আসা শাহপরীর দ্বীপের বাসিন্দা ভুক্তভোগী ফরিদ বলেন, 'কানুনগো টাকা ছাড়া কাজ করে না। সরাসরি অফিসে বসে প্রায় সময় ঘুষ নিয়ে থাকে। আমার নামজারি থেকেও ঘুষ নিয়েছেন।'     এ ব্যাপারে উপজেলা সহকারি কমিশনার (ভুমি) কর্মকর্তা এরফানুল হক চৌধুরী বলেন, কানুনগো আজকে অফিসে ছিলনা, সে ছুটি নিয়েছে। তদন্ত প্রতিবেদন পাঠনোর বিষয়ে এখনো হাতে চিঠি পায়নি, হাতে পেলে হাতে যাচাই-বাছাই করে তদন্ত প্রতিবেদন পাঠানো হবে।   প্রসঙ্গত,গত বৃহস্পতিবার ভুমি অফিসে কানুনগো নিজ চেয়ারে বসে প্রকাশ্যে ঘুষ লেনদেনের একটা ভিডিও ভাইরাল হয়।এতে সাধারণ মানুষের কাছে মিশ্রিত প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

রিটেলেড নিউজ

সাদুল্লাপুরে জোনার ফাউন্ডেশনের উদ্যোগে ৩শ শিক্ষার্থীকে ফলজ গাছের চারা বিতরণ

সাদুল্লাপুরে জোনার ফাউন্ডেশনের উদ্যোগে ৩শ শিক্ষার্থীকে ফলজ গাছের চারা বিতরণ

আমাদের বাংলা ডেস্ক : : গাইবান্ধা প্রতিনিধি পরিবেশের ভারসাম্য রক্ষা ও শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণে সচেতনতা বাড়াতে গà¦...বিস্তারিত


চমেকের ন্যায্যমূল্যের দোকানে ওষুধের বাড়তি দাম!

চমেকের ন্যায্যমূল্যের দোকানে ওষুধের বাড়তি দাম!

আমাদের বাংলা ডেস্ক : : চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিচতলায় ন্যায্যমূল্যের নামে পরিচালিত ওষুধের দোকানে অতিà...বিস্তারিত


আলীকদম বাজারে শৃঙ্খলা ফেরাতে যৌথ অভিযান, ড্রেন পরিষ্কারে ৩ দিনের সময়সীমা

আলীকদম বাজারে শৃঙ্খলা ফেরাতে যৌথ অভিযান, ড্রেন পরিষ্কারে ৩ দিনের সময়সীমা

আমাদের বাংলা ডেস্ক : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: বান্দরবানের আলীকদমে বাজারের শৃঙ্খলা ফিরিয়ে আনা, জনসাধারণের নির্বিঘ্ন à...বিস্তারিত


গফরগাঁওয়ে অসহায় পরিবার কে অবরুদ্ধ করে জমি দখলের পাঁয়তারা: চলাচলের রাস্তা বন্ধ করে প্রাননাশের হুমকি

গফরগাঁওয়ে অসহায় পরিবার কে অবরুদ্ধ করে জমি দখলের পাঁয়তারা: চলাচলের রাস্তা বন্ধ করে প্রাননাশের হুমকি

আমাদের বাংলা ডেস্ক : : আব্দুল হালিম সরদার, গফরগাঁও : ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নের ছয়ানি গ্রামের হাজু ক্বà...বিস্তারিত


বরুড়ায় পুলিশের বিশেষ অভিযানে ২২ জন গ্রেপ্তার, ১৩ কিশোরকে দেওয়া হলো অভিভাবকের জিম্মায়

বরুড়ায় পুলিশের বিশেষ অভিযানে ২২ জন গ্রেপ্তার, ১৩ কিশোরকে দেওয়া হলো অভিভাবকের জিম্মায়

আমাদের বাংলা ডেস্ক : : আবদুস সালাম। বরুড়া কুমিল্লা : কুমিল্লার বরুড়ায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ২২ জনকে গ্রেপ্ত...বিস্তারিত


বরুড়ায় যুব দিবসে পোশাক তৈরি প্রশিক্ষণের উদ্বোধন, মাদকবিরোধী সভা ও চারা বিতরণ

বরুড়ায় যুব দিবসে পোশাক তৈরি প্রশিক্ষণের উদ্বোধন, মাদকবিরোধী সভা ও চারা বিতরণ

আমাদের বাংলা ডেস্ক : : আবদুস সালাম। বরুড়া কুমিল্লা : কুমিল্লার বরুড়ায় জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে ২১ দিনব্যাপী পোশাক তৈর...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অà¦...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপà¦...বিস্তারিত



সর্বশেষ খবর